রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেতার মৃত্যু

বিএনপি নেতা মনিরুল ইসলাম। ছবি : কালবেলা
বিএনপি নেতা মনিরুল ইসলাম। ছবি : কালবেলা

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে তার মৃত্যু হয়।

মৃত ওই বিএনপি নেতার নাম মনিরুল ইসলাম (৫২)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট রেলস্টেশন এলাকার মৃত আবেদ আলীর ছেলে। এ ছাড়া মনিরুল কাকনহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক। বিস্ফোরক আইনের মামলায় তিনি কারাবন্দি ছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ বলেন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গত ৭ নভেম্বর থেকে কারাগারে থাকা মনির সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টা ২৫ মিনিটে তাকে কারা হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে বেলা ১১টায় তিনি মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহমেদ বলেন, বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ওই কারাবন্দিকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, কারা কর্তৃপক্ষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। রাত ৮ টায় মরহুমের জানাজা গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড লালপুকুর কবরস্থানে হবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি আরও বলেন, তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এ মৃত্যু নিয়ে রহস্য আছে। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। এ জন্য মনিরুলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করছি। তদন্ত করলে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X