কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে অবস্থান জানালেন মাহবুবউল আলম হানিফ

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহবুবউল আলম হানিফ। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহবুবউল আলম হানিফ। ছবি : কালবেলা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা থাকলে সমস্যা নেই বরং একাধিক প্রার্থী থাকলে সঠিক নেতৃত্ব নির্বাচিত হবে। যারা জনগণের জন্য কাজ করেছেন তারা নির্বাচিত হবেন। যারা জনগণের কাছে পৌঁছাতে পারেননি শুধু তারাই স্বতন্ত্র প্রার্থীকে ভয় পাচ্ছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারের হলরুমে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নব-নির্বাচিত কমিটির অভিষেক এবং ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি প্রশ্নে মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি নিয়ে আর কথা বলার দরকার নেই। বিএনপি রাজনীতি বাদ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। যত দিন তারা সন্ত্রাস করবে তত দিন তাদেরকে আইনের আওতায় আসতে হবে।

গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে তিনি বলেন, গণমাধ্যম এখন অবাধ স্বাধীন যা অকল্পনীয়।

পরে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ক্লাবের নতুন কমিটির অভিষেক ও ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাহবুবউল আলম হানিফ।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.ক.ম সারোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাস চন্দ্র বাদল, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। পরে জেলার অসুস্থ ৯ জন সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক প্রদান করেন অতিথিরা।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১০

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১১

ছেলের হাতে বাবা খুন

১২

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৩

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৬

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৭

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৯

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X