শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের লক্ষ্যভ্রষ্ট গুলি লাগল শান্তর পেটে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত শান্ত মিয়া। ছবি: কালবেলা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত শান্ত মিয়া। ছবি: কালবেলা

মহিষকে লক্ষ্য করে পুলিশের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শান্ত মিয়া (২৪) নামে এক যুবকের শরীরে বিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ যুবক শান্ত এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

শুক্রবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শান্ত উপজেলার দুপ্তারা এলাকার বাবুল মিয়ার ছেলে। জানা যায়, কোরবানির জন্য কেনা মহিষ ঈদের আগের দিন রাতে বাড়ি থেকে রশি ছিঁড়ে পালিয়ে যায়। সেটিকে ধরতে গেলে এলাকার ৩/৪ জনকে গুঁতা দিয়ে আহত করে বনের ভেতর চলে যায়। পরে রাতভর চেষ্টা করে ধরতে না পেরে পর দিন পুলিশের সহযোগিতা নিলে পুলিশ মহিষকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শান্ত মিয়ার শরীরে বিদ্ধ হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দুপ্তারা এলাকায় স্থানীয় এক বিক্রেতা মহিষ বিক্রির জন্য এলাকায় নিয়ে আসে। কালো রঙের মহিষটি শুক্রবার অতর্কিতভাবে স্থানীয় লোকজনের ওপর আক্রমণ করে ও বাড়িঘরে তাণ্ডব চালাতে থাকে। এলাকার লোকজন মহিষটি আটকাতে ব্যর্থ হয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহলদল ওই এলাকায় যাওয়ার পর স্থানীয় লোকজন বিষয়টি তাদের অবহিত করে।

পরে এসআই শহিদুল ইসলাম পাগলা মহিষটিকে লক্ষ্য করে গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মহিষটির পেছনে থাকা যুবক শান্তর পেটের ডান পাশে লাগে।

পরে পুলিশ ও স্থানীয়রা শান্তকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব গণমাধ্যমকে বলেন, মহিষটি বর্তমানে আড়াইহাজার উপজেলার দুপ্তারা চনপাড়া এলাকায় বনের ভেতর ঘোরাফেরা করছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X