চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

লেপ-তোশকের দোকানে বেড়েছে কারিগরদের ব্যস্ততা

শীতের প্রকোপ বাড়ায় লেপ তৈরিতে ব্যস্ত কারিগর। ছবি : কালবেলা
শীতের প্রকোপ বাড়ায় লেপ তৈরিতে ব্যস্ত কারিগর। ছবি : কালবেলা

শীতের প্রকোপ বাড়ায় চাঁদপুরে লেপ-তোশকের দোকানগুলোতে কারিগররা ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন প্রকারের তুলা দিয়ে পছন্দশীল লেপ-তোশক তৈরিতেই তাদের খানিকটা ফুরফুরে মেজাজে সময় কাটছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের বেশ কয়েকটি লেপ-তোশকের দোকান ঘুরলে কারিগরদের ব্যস্ততা দেখা যায়।

ওয়াপদা গেটের কারিগর মাসুদ বলেন, পুরানো লেপ-তোশক মেরামতের পাশাপাশি নতুন বেশকিছু লেপ-তোশকের অর্ডার পেয়েছি। এখন তুলা পিটিয়ে তা রঙ-বেরঙের কাপড় দিয়ে লেপ-তোশকের কাভারে মুড়িয়ে সুই-সুতার ফোঁড় তুলতেই ব্যস্ত সময় পার করছি। এক একটি লেপ-তোশক তৈরি করে আমাদের সর্বোচ্চ ৩০০ থকে ৫০০ টাকা লাভ হয়। চাইলে এক দুই দিনেই অর্ডার অনুযায়ী লেপ-তোশক ডেলিভারি দিতে পারি। তবে চাহিদা সামাল দিতে আমরা আগে থেকেই লেপ-তোশক বানিয়ে মজুদ রাখি।

ছেংগারচর বাজারের লেপ-তোশকের কারিগর মো. শিমুল হোসেন বলেন, অনেকেই পুরোনো লেপ-তোশকের কভার পাল্টিয়ে নিচ্ছেন। কার্তিক মাসের এ সময় রাতে শীত বাড়ায় কাজের চাপ বেড়েছে। তবে তুলার মান ও পরিমাণের ওপর নির্ভর করে লেপ-তোশক তৈরির খরচ নির্ধারণ করে থাকি। এবার তুলা আমদানিতে খরচ বাড়ায় আমরাও লেপ-তোশক তৈরিতে খরচ কিছুটা বাড়িয়ে নিচ্ছি।

লেপ-তোশক কিনতে আসা সাংবাদিক শ্যামল সরকার বলেন, তুলার দাম আগের চেয়ে কেজি প্রতি ৫০-৬০ টাকা বেড়েছে। এরমধ্যে সাদা তুলা প্রতি কেজি ১শ' টাকা এবং রঙিন তুলা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছর সাদা তুলা ৮০ টাকা এবং রঙিন তুলা ২৫ টাকা, শিমুল তুলা প্রতি কেজি ৪৫০ থেকে ৬শ' টাকা, কার্পাস তুলা প্রতি কেজি ৩শ' থেকে ৩৫০ টাকা দামে কিনতে পেরেছিলাম। তবুও প্রয়োজন মেটাতে দাম যাই হোক কিনতে এসেছি এবং কিনব এটাই মূল কথা।

লেপ-তোশক কিনতে আসা মিজানুর রহমান বলেন, বর্তমানে তুলার বাজারদর অনুযায়ী ৫ থেকে ৬ হাত লম্বা একটি তোশকের খরচ পড়ে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং ৫ থেকে ৬ হাত একটি লেপের খরচ পড়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত। এ বছর জিনিসপত্রের দাম অনেকটা বেশি থাকায় স্বাভাবিকভাবেই লেপ-তোশক তৈরিতে খরচ একহাজার টাকা থেকে শুরু করে দেড়হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

১০

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

১১

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

১২

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৩

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৪

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

১৫

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

১৬

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

১৭

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

১৮

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১৯

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০
X