মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষ মানুষের আস্থার প্রতীক : জালাল উদ্দিন

চাঁদপুরের মতলব টোল প্লাজায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মো. জালাল উদ্দিন। ছবি : কালবেলা
চাঁদপুরের মতলব টোল প্লাজায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মো. জালাল উদ্দিন। ছবি : কালবেলা

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. জালাল উদ্দিন বলেছেন, ধানের শীষের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। ধানের শীষ হচ্ছে মানুষের আস্থার প্রতীক।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব টোল প্লাজায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মো. জালাল উদ্দিন বলেন, বেহেশতের টিকিটের কথা বলে একটি রাজনৈতিক দল মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে। এসব টালবাহানা ছলচাতুরী মানুষ বুঝে গেছে। বিএনপি ধর্মকে বিশ্বাস করে, ধারণ করে, পালন করে কিন্তু ধর্মের নামে মানুষকে ধোঁকা দেয় না।

তিনি আরও বলেন, জনগণের শক্তি ও সমর্থনই ধানের শীষকে বিজয়ী করবে। আমরা এক সঙ্গে যদি কাজ করি, মতলব হবে উন্নয়নশীল উপজেলার উদাহরণ।

বিএনপির এ নেতা বলেন, বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সবচেয়ে নির্যাতিত বিএনপির দলের নেতাকর্মীরা। হামলা, মামলা, গুম করে বিএনপিকে দমিয়ে রাখা যায় না। আমি দীর্ঘ ১৬টি বছর মতলব উত্তর ও দক্ষিণের বিএনপির প্রতিটি নেতাকর্মীর পাশে ছিলাম। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীদের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।

জালাল উদ্দিন বলেন, চাঁদপুর-২ আসনে আমিসহ অনেকেই ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলাম এবং সবাই যোগ্য ছিলেন। দল আমাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে সে জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি এ ধানের শীষ চাঁদপুর-২ আসনের সকল মনোনয়নপ্রত্যাশীদের। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ আসনটি উপহার দিই।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহসভাপতি আজারুল হক মুকুল।

আরও বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, পৌর বিএনপির সিনিয়র সভাপতি ডা. শোয়েব, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আমির খসরু, উপজেলা শ্রমিক দলের সভাপতি বাবুল ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ।

মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, ছেঙ্গাচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রধান, পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার।

পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির দেওয়ান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান মিয়াজি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন পাটোয়ারি ও রনি ফরাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X