স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

ফ্র্যাঞ্চাইজিরা টাকা না দিলে যে ব্যবস্থা নেবে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

বিপিএলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা–কল্পনার শেষ হলো অবশেষে। বহুদিন ধরে ধুঁকতে থাকা প্রস্তুতি–পরিকল্পনার ভেতর অপেক্ষায় ছিল ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার এবং সমর্থকেরা। সেই অপেক্ষার ইতি ঘটিয়ে আসরের সূচি, নিলাম তারিখ থেকে শুরু করে দলসংখ্যা—সবকিছু একসঙ্গে পরিষ্কার করে দিল বিপিএল গভার্নিং কাউন্সিল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়াচ্ছে ১৯ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর ঢাকায়। আর শিরোপা লড়াইয়ের ফাইনাল নির্ধারিত হয়েছে ১৬ জানুয়ারি।

বিপিএলে দল পেতে হলে মোটা অঙ্কের ব্যাংক গ্যারান্টি দিতে হবে ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানকে। ১০ কোটি টাকা করে দেওয়ার কথা থাকলেও সেটা এখনো পুরোপুরি পায়নি বোর্ড। অন্তত চারটি দল অধিকাংশ দিয়ে দিলেও অন্যদের থেকে এখনো সেভাবে সাড়া মেলেনি। এর মধ্যে আছে নতুন করে দল পাওয়া নোয়াখালী এক্সপ্রেসও।

কোনো ফ্র্যাঞ্চাইজি টাকা দিতে ব্যর্থ হলে সেই ফ্র্যাঞ্চাইজি চালাবে বিসিবি এমনটিই জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘যদি টাকা না দেয়, ক্রিকেট বোর্ড তৈরি আছে ফ্র্যাঞ্চাইজি চালানোর জন্য। এটা একটা ব্যাকআপ অপশন আমরা রেখেছি। আমরা সবাই চাই এবারের টুর্নামেন্টটা একটা স্বচ্ছ রাখতে। এমনকি টুর্নামেন্টের মধ্যেও যদি এমন কিছু দেখি, আমরা তখনো দল চালাব।’

ড্রাফটের আগে পুরোপুরি অর্থ বুঝে না পেলে দল দেওয়া হবে না বলেও জানান তিনি। প্রয়োজনে ওই দলকে বিসিবিকেই নিজের আওতায় নিয়ে আসবে। একই সঙ্গে যাদের বিরুদ্ধে আগের টুর্নামেন্টে নানা ধরনের অভিযোগ উঠেছে তাদের মধ্যে যাদের নামে তথ্য পেয়েছে বোর্ড, তাদের কোনো দলের সঙ্গে থাকতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১০

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৩

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৪

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৫

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৬

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

২০
X