মোশাররফ হোসেন, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি

ঘন কুয়াশা হেডলাইট জ্বেলে পঞ্চগড়ের সড়কে চলছে যানবাহন। ছবি : কালবেলা
ঘন কুয়াশা হেডলাইট জ্বেলে পঞ্চগড়ের সড়কে চলছে যানবাহন। ছবি : কালবেলা

হিম বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত পঞ্চগড়ের অসহায় দরিদ্র দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। গত তিন দিন ধরে প্রচণ্ড শীত পড়েছে এ জেলায়। তীব্র শীত আর কনকনে ঠান্ডা বাতাসের কারণে এ জনপদের গরিব, দুস্থ ও খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

এদিকে, দরিদ্র মানুষরা শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছে। হাড় কাঁপানো শীতে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। রাতে বৃষ্টির মতো শিশির পড়ছে। দিনমজুর, শ্রমিক, রিকশাচালক শীতবস্ত্রের অভাবে কাজে যেতে পারছে না। শহরে লোকজনের উপস্থিতি ও রাস্তা ঘাটে যানবাহন চলাচল কমেছে। ঘন কুয়াশার সাথে উত্তরের হাওয়ায় মানুষের জীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মাঝে মাঝে বৃষ্টির মতো চলে কুয়াশাপাত। সেই সাথে উত্তরে হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসে হাড় হিম করা শীত অনুভূত হচ্ছে। বাইরে বের হলেই সোয়েটার কিংবা জ্যাকেট পরে বের হতে হচ্ছে। ঘন কুয়াশার মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছে কাজের সন্ধানে। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় সূর্যের আলো ভূপৃষ্ঠে আসতে না পারায় বেশি শীত অনুভূত হচ্ছে। এ জন্য সারা দিনই শীত অনুভূত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১০

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১১

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১২

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৩

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৪

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৫

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

২০
X