বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০১:৩৮ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ
ফরিদপুর-৩ (সদর) আসন

শামীমের মনোনয়ন বাতিল, বহাল এ কে আজাদ

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ (বাঁয়ে) ও প্রার্থিতা হারানো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক (ডানে)। ছবি : সংগৃহীত
হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ (বাঁয়ে) ও প্রার্থিতা হারানো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক (ডানে)। ছবি : সংগৃহীত

জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, হা–মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের হলফনামার দ্বৈত নাগরিকের তথ্য গোপন, সম্পদবিবরণী ও নির্ভরশীলদের বিষয়ে ‘মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগ এনে তার বিরুদ্ধে ইসিতে আপিল করেন ফরিদপুর ৩ আসনের নৌকার মাঝি শামীম হক। তবে এ কে আজাদের বিরুদ্ধে করা শামীমের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এ কে আজাদের প্রার্থিতা বহাল থাকল। অপরদিকে দ্বৈত নাগরিকত্বের কারণে নিজ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের আপিলের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে প্রার্থিতা হারিয়েছেন ফরিদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শামীম হক।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার এই রায় দিয়েছেন। শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত ছিলেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।

শুনানি শেষে এ কে আজাদের পক্ষের আইনজীবী বলেন, ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের আইনজীবী একটি অভিযোগ দাখিল করেন। তাতে বলা হয়, এ কে আজাদ আমেরিকারও নাগরিক। শুক্রবার কমিশন শুনানিতে শামীম হকের আইনজীবীর কাছে জানতে চায় তাদের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে কি না। জবাবে তারা বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। পরে তথ্য প্রমাণ না থাকায় এ কে আজাদের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দেয় ইসি।

অপরদিকে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তথ্যপ্রমাণসহ শামীম হকের মনোনয়নপত্র বাতিলের দাবিতে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। নির্বাচন কমিশন সেই আপিল মঞ্জুর করে শুক্রবার। গত ৮ ডিসেম্বর এ কে আজাদের পক্ষে আইনজীবী মো. গোলাম কিবরিয়া এ আপিল আবেদন ইসিতে জমা দেন।

আপিলে বলা হয়, শামীম হকের নেদারল্যান্ডসের পূর্ববর্তী পাসপোর্ট নম্বর-BESHC8751, জন্ম তারিখ ২১ অক্টোবর ১৯৬০ লেখা আছে। শামীম হক সম্প্রতি তার বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করার জন্য ফরিদপুর পাসপোর্ট কার্যালয়ে এক দরখাস্ত দাখিল করেন। সেই দরখাস্তের ২৫ নং কলামে দ্বৈত নাগরিকত্বের ঘরে তিনি টিক মার্ক দিয়েছেন। ২৬ নং কলামে অন্য দেশের নাগরিক থাকলে সেই দেশের নাম উল্লেখ করতে বলা হয়েছে, সেখানে তিনি নেদারল্যান্ডস উল্লেখ করেছেন। ২৭ নম্বর কলামে তার নেদারল্যান্ডসের পাসপোর্ট নম্বর BY60F0J74 উল্লেখ করা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X