উপকূল প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

উপকূলে সুপেয় পানি নিশ্চিতে কাজ করব : আ.লীগের এমপি প্রার্থী

মতবিনিময় সভায় বক্তব্য দেন এস এম আতাউল হক দোলন। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য দেন এস এম আতাউল হক দোলন। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আতাউল হক দোলন বলেছেন, ষাটের দশকে উপকূলীয় এলাকায় নির্মিত পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা বাঁধগুলো যুগোপযোগীভাবে নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা এবং এলাকায় আধুনিক মানের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সব মানুষকে সমানভাবে মূল্যায়ন করা হবে।শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টায় শ্যামনগর বঙ্গবন্ধু মার্কেটের দ্বিতীয় তলায় শ্যামনগরের বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলন এসব কথা বলেন।

এস এম আতাউল হক দোলন আরও বলেন, আমার থাকবে না নিজস্ব কোনো বাহিনী। আমি কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে উপজেলা পরিষদে আপনাদের মন জয় করার চেষ্টা করেছি। সে সময় আমার ক্ষমতা সীমিত থাকায় এলাকার অনেক প্রত্যাশা পূরণ করতে পারিনি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আপনাদের সেবক হিসেবে উপকূলের বিভিন্ন এলাকায় রাত দিন ছুটেছি। বিধ্বস্ত নদী রক্ষা বাঁধ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মেরামত করেছি। আমার কাছে কাজ নিয়ে আসা কোনো ব্যক্তি কখনো অপমানিত হয়নি। বিভিন্ন কাজের মূল্যায়নে প্রধানমন্ত্রী প্রিয় নেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা উন্নয়নের সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্যামনগরের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাদের লেখনীর মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র ফুটে উঠবে। উন্নয়নের প্রতীক নৌকার পাশে আপনাদের চাই। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জি এম শফিউল আজম লেনিন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা এজাজ আহমেদ স্বপন, শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবু লাল, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ও শ্যামনগর সদর আওয়ামী লীগের সভাপতি জি এম আকবর কবীর, শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, শ্যামনগর প্রেস ক্লাবের উপদেষ্টা আফজালুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, সুন্দরবন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকন,উপকূলীয় প্রেসক্লাবের সম্পাদক হুদা মালি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের সদস্য শেখ আব্দুস সালাম।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

১০

আর্জেন্টিনার জাল কাঁপানো কাবরালের সেই গোলই বিশ্বকাপের সেরা

১১

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

১২

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

১৩

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

১৪

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

১৫

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

১৬

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

১৭

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

১৮

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৯

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

২০
X