মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মেহেরপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীরা অবস্থান করছেন। ছবি : কালবেলা
মেহেরপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীরা অবস্থান করছেন। ছবি : কালবেলা

মেহেরপুরে তীব্র শীতের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা বির্পযস্ত হচ্ছে। পাশাপাশি শিশু এবং বয়স্ক মানুষ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এতে মেহেরপুর জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর চাপ।

শনিবার (১৬ ডিসেম্বর) সরেজমিনে মেহেরপুর জেনারেল হাসপাতালে যেয়ে এ চিত্র দেখা গেছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালে যেয়ে দেখা গেছে, অ্যাজমা, নিউমোনিয়া, ডায়রিয়া, অ্যালার্জি, সর্দিকাশিসহ শীতজনিত নানা রোগে মানুষ চিকিৎসা নিচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শুক্রবার রাত দুইটায় দেখা গেছে, শিশু ওয়ার্ডে ৫ নবজাতকের পাশাপাশি ৬২ শিশু চিকিৎসাধীন রয়েছে। এদের প্রায় সকলেই শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় ভুগছে। এ ছাড়াও থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশু সেখানে চিকিৎসাধীন রয়েছে। মহিলা ওয়ার্ডে ৬৩ জন চিকিৎসাধীন রোগীর মধ্যে ৪০ জনই শীতজনিত নানা রোগের কারণে চিকিৎসাধীন। পুরুষ ওয়ার্ডে ৬৬ জন নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, পাশাপাশি নতুন রোগী ভর্তি হয়েছেন ১৭ জন। ডায়রিয়া ওয়ার্ডে ১৭ জন চিকিৎসাধীন, এদের মধ্যে শিশু ১২, মহিলা ৪ ও পুরুষ ১ জন।

এ ছাড়াও হাসপাতালের এইচডিইউতে ৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। আইসিইউতে বর্তমানে ৩ জন ডেঙ্গু ও নিউমোনিয়ার রোগী রয়েছেন।

হাসপাতালে কর্তব্যরত ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. মনজুরুল আহসান বলেন, ‘শুক্রবার মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি বিভাগে মোট ১৫১ জন রোগী চিকিৎসা নিয়ে গেছেন। এদের মধ্যে ৬০ জন এসেছিলেন ঠান্ডাজনিত নানা রোগের উপসর্গ নিয়ে।’

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জামির মো. হাসিবুস সাত্তার কালবেলাকে বলেন, ‘বর্তমানে এখানে ২৩৭ জন রোগী ভর্তি রয়েছেন।

অন্যান্য রোগীর চাপ কম থাকলেও ক্রমান্বয়ে ঠান্ডা, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার রোগী বাড়ছে। ২৫০ শয্যা মেহেরপুর জেনারেল হাসপাতালে মূলত লোকবল রয়েছে ১০০ রোগীর জন্য। এই লোকবল নিয়েই আমরা সেবা দিয়ে যাচ্ছি। শীত বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবছরই শীত জনিত রোগীর সংখ্যা ব্যাপক বৃদ্ধি পায়। তবে রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পেলেও বর্তমান জনবল দিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার প্রস্তুতি আমাদের আছে।’

শনিবার সকাল ৯টায় মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে মেহেরপুর জেলায় শীতের প্রকোপ দিন দিন বাড়ছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১০

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১১

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৩

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৪

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৫

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৬

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৭

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৮

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৯

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

২০
X