বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

গাবতলীতে বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার গাবতলীতে অবরোধের সময় বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগে বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মামলায় উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক রুহুল হাসানসহ ৩১ জনকে আসামি করা হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

শনিবার (১৬ ডিসেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।

তিনি বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে বিএনপির নেতাকর্মীদের দাবি, ককটেল হামলার ঘটনা পুলিশের সাজানো নাটক। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে এলাকাছাড়া করার অপকৌশল নিয়েছে পুলিশ।

মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, বুধবার বেলা ১টা ৫০ মিনিটে গাবতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গাবতলী তিন মাথা মোড় দিয়ে মিছিল করার সময় উচ্ছৃঙ্খল দলীয় নেতাকর্মীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পুলিশকে হত্যার জন্য ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হয়ে পুলিশের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। মামলার জব্দ তালিকায় একটি বিস্ফোরিত ককটেলের ১০টি কালো রঙের ছোট পাথরের টুকরা, খাকি রঙের ৫ টুকরা কাগজ, ৫০ টুকরা পাটের চিকন সুতলি ও এক গজ সাদা স্কচটেপের কথা উল্লেখ করা হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, ককটেল হামলার ঘটনা পুলিশের সাজানো নাটক। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে এলাকাছাড়া করতে পুলিশ অপকৌশল নিয়েছে। বিএনপির মিছিল অতিক্রম করার পর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ হামলার নাটক সাজিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১০

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১১

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১২

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৩

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৪

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৫

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৬

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৭

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৮

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৯

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

২০
X