বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কিস্তির টাকা না দিতে পারায় শিশুসহ গৃহবধূ গ্রেপ্তার

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বরিশালের আগৈলঝাড়ায় এনজিওর কিস্তির টাকা দিতে না পারায় দুই বছরের শিশুসহ এক গৃহবধূকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযানে কোনো নারী পুলিশ না নিয়ে যাওয়ায় গৃহবধূর শাশুড়িকেও এ সময় থানায় নিয়ে যায় পুলিশ। রাতভর তাকেও থানায় রাখা হয়, যা নিয়ে ক্ষোভ জানিয়েছেন গ্রেপ্তার হওয়া গৃহবধূর স্বজনরা।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের তালতারমাঠ গ্রামের শ্যামল হালদারের স্ত্রী নুপুর মধু (২৬)। তিনি কালুরপাড় এলাকার বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) নামে একটি এনজিও থেকে এক বছর আগে ৪০ হাজার টাকা ঋণ নেন। আর্থিক অনটনের কারণে নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি তিনি। সর্বশেষ তার কাছে ১৭ হাজার টাকা পাওনা ছিল ওই এনজিওর। ঋণের টাকা খেলাপি হওয়ায় বিডিএস কর্তৃপক্ষ সমিতির সদস্য নুপুর মধুর নামে বরিশাল আদালতে মামলা করেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ভুক্তভোগীর স্বজনরা জানান, নুপুর মধুকে গ্রেপ্তারের জন্য আগৈলঝাড়া থানা-পুলিশের এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে নারী পুলিশ ছাড়াই থানা-পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় বাড়ি থেকেই নুপুর মধুকে গ্রেপ্তার করা হয়। মামলার আসামি না হলেও তার দুই বছরের ছেলে কৌশিক হালদার ও শাশুড়ি শ্রীমতি হালদারকে (৫৫) আটক করে থানায় নিয়ে যান পুলিশের এসআই আমিরুল ইসলাম।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার এসআই আমিরুল ইসলাম বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় নুপুর মধুকে গ্রেপ্তার করা হয়েছে। নারী পুলিশ নিয়ে না যাওয়ায় নুপুর মধুর শাশুড়ি শ্রীমতি হালদারকে সঙ্গে নিয়ে আসা হয়। পরে গতকাল সকালে শ্রীমতি হালদারকে ছেড়ে দিয়ে নুপুর মধুকে সন্তানসহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির বাবা রাজধানী ঢাকায় থাকায় তাকে মায়ের সঙ্গেই রাখা হয়েছে বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা।

গৃহবধূর শাশুড়ি শ্রীমতি হালদার জানান, নুপুরের দুই বছরের সন্তান ছাড়া সে যাবে না বলে জানায়। তখন পুলিশ সন্তানসহ তাকে আদালতে পাঠায়।

বিডিএসের নির্বাহী পরিচালক এস এস এইচ কবির সাংবাদিকদের বলেন, ‘কিস্তি না দিলে তো মামলা হবেই। আসামি নারীকে সন্তানসহ কারাগারে পাঠানোর বিষয়ে আমি জানি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১০

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১১

বেদনার আকাশ

১২

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৩

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৪

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৫

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৬

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৭

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১৮

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

১৯

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

২০
X