সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৭:১৬ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে এলো ৬০ টন কাঁচামরিচ

ভারতীয় কাঁচামরিচ ভর্তি ছয়টি ট্রাক ভোমরা স্থলবন্দর দিয়ে প্রবেশ করে। ছবি : সংগৃহীত
ভারতীয় কাঁচামরিচ ভর্তি ছয়টি ট্রাক ভোমরা স্থলবন্দর দিয়ে প্রবেশ করে। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২ জুলাই) সকাল থেকে শুরু হয় বাণিজ্যিক কার্যক্রম।

প্রথম দিনেই ৬টি ট্রাকে ৬০ টন কাঁচামরিচ বাংলাদেশে ঢুকেছে। সন্ধ্যায় আরও কাঁচামরিচ আসতে পারে বলে জানিয়েছেন সিঅ্যান্ডএফ এজেন্ট কর্তৃপক্ষ।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকছুদ খান সংবাদমাধ্যমকে বলেন, রোববার মোট ৬টি ট্রাকে ৬০ টন কাঁচামরিচ এসেছে। সন্ধ্যায় আরও কিছু কাঁচামরিচ আসার কথা রয়েছে।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার উদ্দীন সংবাদমাধ্যমকে বলেন, রোববার সকাল থেকে কয়েকটি ট্রাকে কাঁচামরিচ এসেছে। ধীরে ধীরে আরও আসবে।

সাতক্ষীরা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু সংবাদমাধ্যমকে বলেন, সাতক্ষীরায় পাইকারি বাজারে কাঁচামরিচ ৪০০-৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০০ টাকা। কাঁচামরিচের দাম বাড়ায় সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। রোববার দুপুরে ভোমরা বন্দর দিয়ে কিছু কাঁচামরিচ এসেছে। এতে দাম কমতে শুরু করেছে। দু-একদিনের মধ্যে প্রতিকেজি কাঁচামরিচের দাম ৫০ থেকে ৬০ টাকা হতে পারে।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে গত ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ৫ দিন বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে, এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X