দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মধুরাম রায় (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মধুরাম রায় একই এলাকার মৃত মহেন্দ্র নাথ রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে মরিচ ক্ষেতে সেচ দিচ্ছিলেন মধুরাম। কিছু সময় সেচ দেওয়ার পর বিদ্যুৎ চলে গেলে তিনি সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে বিদ্যুৎ এলে পুনরায় সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন মধুরাম।

এসময় ক্ষেতে কাজ করা অন্যরা দৌড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুক্তি বিশ্বাস তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানাযন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে। এছাড়া পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার, বাবার ব্রেন টিউমার, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১০

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১১

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১২

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৩

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৪

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৭

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৮

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৯

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

২০
X