বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

বেলাব প্রেস ক্লাবের সভাপতি নিলু, সম্পাদক আমিনুল

সভাপতি মোশারফ হোসেন নিলু (বামে) ও সাধারণ সম্পদক মো.আমিনুল হক।
সভাপতি মোশারফ হোসেন নিলু (বামে) ও সাধারণ সম্পদক মো.আমিনুল হক।

নরসিংদীর বেলাব প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলা মিলনায়তন হলরুমে আহ্বায়ক কমিটির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তৃতীয়বারের মতো সভাপতি পদে আজকের বসুন্ধরার নিজস্ব প্রতিবেদক মোশারফ হোসেন নিলু এবং সাধারণ সম্পদক পদে মাই টিভির বেলাব উপজেলা প্রতিনিধি মো.আমিনুল হক জয়লাভ করেন।

নির্বাচনে ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতার কথা থাকলেও শেষমেশ দুটি পদে ভোটের লড়াই হয়। অন্যদিকে সিনিয়র সহসভাপতি দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি স্বপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সময়ের প্রতিনিধি ফরিদুজ্জামান এবং অর্থ সম্পাদক দৈনিক কালবেলার আলমগীর পাঠান স্ব স্ব পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুটি পদে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ২২ জনের মধ্যে ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

নির্বাচনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ, আমলাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ হেলিম, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহসভাপতি খন্দকার আমির হোসেন, রায়পুরা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তন্ময় সাহা প্রমুখ।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নরসিংদীর কাগজ পত্রিকার সম্পাদক এম এ আওয়াল এবং বেলাব পাইলট মর্ডান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X