চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১০:৪১ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ
দক্ষিণ আফ্রিকা থেকে

১৯ বছর পর লাশ হয়ে ফিরলেন হুমায়ূন

নোয়াখালীতে নিহতের নিজ বাড়িতে জানাজায় মুসল্লিরা। ছবি : কালবেলা
নোয়াখালীতে নিহতের নিজ বাড়িতে জানাজায় মুসল্লিরা। ছবি : কালবেলা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা নোয়াখালীর চাটখিলের ব্যবসায়ী কাজী ফখরুল ইসলাম হুমায়ূনের (৬৫) মরদেহ পৌঁছেছে বাড়িতে।

সোমবার (৩ জুন) সকালে নোয়াখালীতে নিহতের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে শুক্রবার (৩০ জুন) দক্ষিণ আফ্রিকার সাবেরিয়া চিশতিয়া লেনেসিয়ায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

নিহত ব্যবসায়ী কাজী ফখরুল ইসলাম হুমায়ূন উপজেলার ৬ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব আবুতোরাব নগরের কাজী বাড়ির কাজী নূর উল্যাহর সন্তান। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তৃতীয় হুমায়ূন দুই মেয়ে ও এক ছেলের জনক।

স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলায়েত হোসেন কালবেলাকে বলেন, গত ৯ জুন নিহত হুমায়ুনকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পার্শ্ববর্তী শহর ব্রেক ফানের খালেছডাল জাকানি নামক স্থানে সন্ত্রাসীরা গুলি করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জুন দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। রোববার (২ জুন) রাতে তার মরদেহ ঢাকায় পৌঁছায়।

নিহতের ভাতিজা কাজী সৌরভ কালবেলাকে বলেন, চাচা ২০০৪ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে দীর্ঘ ১৯ বছর ছিলেন। চাচার আকস্মিক মৃত্যুতে আমাদের পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এমন সন্ত্রাসী হামলায় মৃত্যু কেউই মেনে নিতে পারছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X