নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ফের আকাশে উড়ল ৬টি ঘুঘু

উদ্ধার করা ৬টি ঘুঘু পাখি অবমুক্ত করা হয়। ছবি : কালবেলা
উদ্ধার করা ৬টি ঘুঘু পাখি অবমুক্ত করা হয়। ছবি : কালবেলা

নাটোরের সিংড়ায় খাঁচা থেকে উদ্ধার করে ৬টি ঘুঘু পাখিকে আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে পাখিগুলো অবমুক্ত করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, মাহমুদ আলী নামের এক পাখি শিকারি খাঁচায় করে ৬টি ঘুঘু পাখি বিক্রি করতে নিয়ে আসেন। খবর পেয়ে পৌর শহরের মুরগিহাটি বাজারে গিয়ে পাখিগুলো উদ্ধার করেন স্থানীয় পরিবেশ কর্মীরা। পরে আর কোনো দিন পাখি শিকার এবং কেনাবেচা করবেন না মর্মে মুচলেকা নিয়ে পাখি শিকারিকে ছেড়ে দেওয়া হয়। পরে পাখিগুলোকে মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা খাতুন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, পরিবেশকর্মী আব্দুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা

ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা

এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্নে সরকারের শিক্ষার্থীবান্ধব পাঁচ উদ্যোগ

রিমান্ডে নিয়ে ৭৬ চেকে সই / ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮১

জলাবদ্ধতায় নেওয়া যায়নি হাসপাতালে, ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ৬ প্রস্তাব শিক্ষার্থীদের

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঢাকা জেলা পরিষদ টাওয়ার প্রকল্পে নতুন গতি

১০

ফাইনাল নিশ্চিত করার পরেই ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা!

১১

১০০ কোটির পর এবার ঘরে ঘরে সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’

১২

মার্কিন পঞ্চম নৌবহরে আইআরজিসির হামলা

১৩

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক 

১৪

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১৫

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

১৬

এবার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম গ্রেপ্তার

১৭

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ

১৮

রংপুরে হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

১৯

যে একাদশ নিয়ে ‘ইংলিশ’ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

২০
X