মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুরে শোকজের জবাব দিলেন সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান

ডা. অলোক কুমার দাস ও সেলিম রেজা। ছবি : সংগৃহীত
ডা. অলোক কুমার দাস ও সেলিম রেজা। ছবি : সংগৃহীত

মেহেরপুরে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে করা শোকজের উত্তর দিয়েছেন সরকারি কর্মকর্তা ডা. অলোক কুমার দাস এবং ইউপি চেয়ারম্যান সেলিম রেজা। আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা এবং দুপুর ১২টার সময় মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস মেহেরপুর-১ আসনের নির্বাচন অনুসন্ধানী কমিটিতে হাজির হন। নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক এইচ এম কবির হোসেনের কাছে তারা শোকজের উত্তর দেন।

নির্বাচন অনুসন্ধান কমিটির দপ্তর সূত্রে জানা গেছে, শোকজে উল্লেখিত ভোট চওয়ার ঘটনাটি ডা. অলোক কুমার দাস অস্বীকার করেছেন। ‘প্রফেসর আব্দুল মান্নানকে’ ভারতের দালাল বলেছেন এ কথাটাও তিনি অস্বীকার করেছেন।

প্রফেসর মান্নানের প্রতিনিধি অ্যাডভোকেট মিয়াজান আলী এ সময় নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে অভিযোগের সপক্ষে প্রমাণাদি দাখিল করেন।

অপরদিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের খাস কামরায় নৌকার পক্ষে ভোট করার গোপন সভার বিষয়টি অস্বীকার করেন। একই সঙ্গে তার কথা বলার ক্ষেত্রে কোনো ভুল থাকলে সেজন্য ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে সতর্ক থাকার অঙ্গীকার করেছেন তিনি।

জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির দপ্তর সূত্রে জানা গেছে, ডা. অলোক কুমার দাসের উত্তর এবং প্রফেসর মান্নানের প্রতিনিধি অ্যাডভোকেট মিয়াজন আলীর প্রমাণাদি পর্যালোচনা করে সেগুলো নির্বাচন কমিশনে পাঠানো হবে। ইউপি চেয়ারম্যান সেলিমের জবাবের সপক্ষে দাখিল করা সিসিটিভি ফুটেজের অংশটি কম্পিউটারের মনিটর থেকে মোবাইল ফোনে ধারণ করা। নির্বাচন অনুসন্ধান কমিটি সরজমিনে সেখানে সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখার পর নির্বাচন কমিশনে সুপারিশ পাঠাবে।

গত ২৭ ডিসেম্বর (বুধবার) নির্বাচন অনুসন্ধান কমিটি নৌকা প্রতীকের পক্ষে কাজ না করায় একজন নারী মেম্বারকে লাঞ্ছিত করার লিখিত অভিযোগের ভিত্তিতে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজাকে শোকজ করে। অপরদিকে সরকারি চাকরিবিধি লঙ্ঘন, নৌকার প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়া এবং স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানকে ভারতের দালাল বলার লিখিত অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে ডা. অলোক কুমার দাসকে শোকজ করা হয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X