ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:৫৬ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

১১ ঘণ্টা পুড়িয়ে নিভল সাগর নন্দিনীর আগুন

১১ ঘণ্টা পুড়িয়ে নিভল সাগর নন্দিনীর আগুন

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী ‘সাগর নন্দিনী-২’-এর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। জাহাজটিতে দ্বিতীয়বার কেন আগুন লাগল, তার অনুসন্ধান চলছে।

১০টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঝালকাঠির স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।

ফায়ার সার্ভিস বলছে, রাতেই ঝালকাঠি ফায়ার সার্ভিসের ইউনিটের সঙ্গে খুলনা, বরিশাল, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালীসহ প্রায় ১০টি ইউনিট যুক্ত হয়। আগুন নিয়ন্ত্রণে পানির সঙ্গে ‘বিশেষ ফোম’ ব্যবহার করা হয়। রাতভর চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আরও বলেন, বিস্ফোরণে জাহাজের মাঝের অংশের লোহার পাত বিধ্বস্ত হয়ে ফাঁকা হয়ে গেছে। ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকালে জাহাজ থেকে ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটানো অব্যাহত রেখেছেন।

সাগর নন্দিনীতে দ্বিতীয়বারের মতো আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে জানিয়ে তিনি বলেন, জাহাজটিতে এখনো প্রায় চার লাখ লিটার তেল মজুত রয়েছে। ঝালকাঠি শহরের পৌরসভার খেয়াঘাটসংলগ্ন সুগন্ধা নদীতে থাকা জাহাজটিতে সোমবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিস্ফোরণ হয়ে দাউদাউ করে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন ১৪ জন।

এ বিস্ফোরণে দগ্ধ ৩৫ বছর বয়সী শওকত নামের এক পুলিশ সদস্য ও ৪০ বছর বয়সী মো. শরিফ নামের অপর আরেক ব্যক্তিকে রাতেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দুর্ঘটনাকবলিত জাহাজে ঝালকাঠি সদর থানার এসআই গণেশ চন্দ্র ঘরামির নেতৃত্বে ১১ পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। তাদের মধ্যে তিনজন নৌ পুলিশের সদস্য। বিস্ফোরণে ৯ পুলিশ সদস্যসহ ১৪ জন আহত হন। আহতরা সবাই ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি।

বিস্ফোরণে দগ্ধ আরেক পুলিশ সদস্য দ্বীপের (৩২) শারীরিক অবস্থার একটু উন্নতি হওয়ায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবার ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক জানান, আহতদের মধ্যে শরিফ নামের একজন রয়েছেন। তিনি সাগর নন্দিনী-৪ নামে আরেকটি একটি তেলের জাহাজের কর্মী। বিস্ফোরণে পুলিশ সদস্য শওকতের শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে।

জেলা সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম জানান, আহত ব্যক্তিরা অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে ভীতির মধ্যে আছেন, তাদের চিকিৎসা চলছে। দ্রুতই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক বলেন, ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দগ্ধ দুজনের সার্বক্ষণিক খোঁজ নেওয়া হচ্ছে। আর ঝালকাঠিতে ভর্তি আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X