বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০১:৫১ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

বরিশাল-৩ আসনে জাপার প্রার্থীসহ দুজনকে শোকজ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. গোলাম কিবরিয়া টিপুসহ দুজনের কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। অপরজন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সমর্থক ও বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের আরিজ কালিকাপুর ময়দানের হাট এলাকার বাসিন্দা মো. স্বপন। মঙ্গলবার (২ জানুয়ারি) বরিশাল-৩-এর নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরিশালের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুন্যালের (যুগ্ম জেলা দায়রা জজ) বিচারক চন্দন কান্তি নাথ এ নোটিশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাবুগঞ্জ থানাধীন চাঁদপাশা ইউনিয়নের ময়দানের হাট গ্রামের আরজি কালিকাপুর স্থানে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আতিকুর রহমানের পক্ষে মো. হানিফ হাওলাদার ও মো. মনির ফকির প্রচার চালাচ্ছিলেন। ওই সময় লাঙ্গল প্রতীকের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় ট্রাক প্রতীকের কর্মীরা আহত হন।

এ ঘটনায় স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী মো. আতিকুর রহমান লিখিত অভিযোগ দেন সংশ্লিষ্ট দপ্তরে। অভিযোগের সূত্র ধরে মো. গোলাম কিবরিয়া ও মো. স্বপনের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না, সে মর্মে আজ বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় সশরীরে হাজির হয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন অনুসন্ধান কমিটির ব্যাখ্যা চেয়ে মো. গোলাম কিবরিয়াকে নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান। তিনি বলেন, এটি সরাসরি প্রাপকের কাছে পাঠানো হয়েছে, আমরা এর অনুলিপি পাব।

এদিকে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বাবুগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর সমর্থকদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামে এ নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি ওই সময় কর্মী ও সমর্থকদের হুমকিও দেওয়া হয়। এ বিষয়েও লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান। তবে হামলার অভিযোগের বিষয়টি আদৌ জানা নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X