চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:১৬ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় জাপার দুই প্রার্থীর নির্বাচন বর্জন

চুয়াডাঙ্গায় জাতীয় পার্টির দুই প্রার্থীর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় জাতীয় পার্টির দুই প্রার্থীর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতার অভিযোগ দেখিয়ে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে জাতীয় পার্টির দুজন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে পর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে চুয়াডাঙ্গা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন এবং চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রবিউল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন ও অ্যাডভোকেট রবিউল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসন থেকে আমরা নির্বাচন করছিলাম। এরই মধ্যে দলের চেয়ারম্যান ও মহাসচিবের নির্বাচন সংক্রান্ত বিষয়ে একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন এবং ২৮৩ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ২৬ জন প্রার্থী ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছ থেকে ইচ্ছামতো সুবিধা পাচ্ছে। বাকি ২৫৭ জন প্রার্থীকে সুবিধা বঞ্চিত করা হচ্ছে। সে কারণে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাচন বিরোধী সিদ্ধান্তের কারণে ভোটারদের কাছে আমাদের হেয় প্রতিপন্ন ও নিন্দিত করা হয়েছে। এছাড়াও অর্থনৈতিক দূরবস্থা ও কেন্দ্রীয় নেতাদের যোগাযোগ বিচ্ছিন্ন এবং অসহযোগিতার কারণে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি।

সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস খোকন, জীবননগর উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মমিনুল ইসলাম, জেলা আইনবিষয়ক সম্পাদক আরিফুজ্জামান ও সদস্য তামান্না শারমিন দ্যুতি উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১০

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১১

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১২

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৩

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৪

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৫

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৬

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৭

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৮

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৯

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

২০
X