দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পাহাড়ে ওত পেতে নির্বাচনে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা

হামলায় ক্ষতিগ্রস্ত ম্যাজিস্ট্রেটের গাড়ি। ছবি : কালবেলা
হামলায় ক্ষতিগ্রস্ত ম্যাজিস্ট্রেটের গাড়ি। ছবি : কালবেলা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগের গাড়িতে হামলা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পাহাড়ে ওত পেতে এ হামলা করে।

জানা গেছে, খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা যাওয়ার পথে জামতলি বাঙালিপাড়া সুপারি বাগান নামক এলাকায় এডিসি জোনায়েদ কবির সোহাগের গাড়িতে হামলা করা হয়। হামলাকারীরা পাহাড় থেকে ইট-পাটকেল ছুড়ে। এতে গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা দিয়ে এডিসিকে উপজেলায় নিয়ে এসেছে। তাদের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে দীঘিনালার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে।

দীঘিনালা থানার ওসি নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনা শুনেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১০

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১১

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১২

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৩

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৪

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৫

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৬

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৮

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৯

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

২০
X