রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জালভোট দেওয়ার সময় হাতেনাতে আটক ১

রাজশাহী জেলার ম্যাপ। ছবি : কালবেলা
রাজশাহী জেলার ম্যাপ। ছবি : কালবেলা

রাজশাহীর বাঘার খাগড়বাড়ি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার সময় এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৭ জানুয়ারি) দুপুরে ভোটকেন্দ্রের ১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো. মহিবুল। তিনি বাঘা উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সাউদ উল হক জানান, কেন্দ্রে কিছু লোক জালভোট দিচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পোলিং এজেন্ট ও সহকারী প্রিসাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে সতর্ক করি। পরে ভোটকেন্দ্রের ১ নম্বর কক্ষে ভোট দিতে আসা আটক ব্যক্তির আচরণে সন্দেহ হয়। তাকে বাক্সে ব্যালট ফেলতে নিষেধ করা হয়। কিন্তু মহিবুল তাড়াহুড়ো করে বাক্সে ব্যালট ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক পুলিশের কাছে সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, পুলিশকে সোপর্দ করার সময় আটককৃত মহিবুল পুলিশকে জানায়, অন্য একজন তাকে ভোট দিতে বাধ্য করেছে। তবে কারা তাকে জালভোট দিতে বাধ্য করছে তা উল্লেখ করেননি।

কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের পোলিং এজেন্ট মো. মানিক অভিযোগ করেন, আমি দেখেছি মহিবুল নৌকা প্রতীকে জাল ভোট দিয়েছেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১১

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১২

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৩

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৫

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৬

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১৭

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৮

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৯

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X