বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর

জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রলীগের অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রলীগের অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রলীগের অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে পাঁচবিবি রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত পৌর ছাত্রলীগের অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা।

ছাত্রলীগের নেতাকর্মীদের অভিযোগ, দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা অফিসের তালা ভেঙে ঘরে ঢুকে চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে ছিলাম। পাঁচবিবি রেলওয়ে স্টেশন এলাকায় আমাদের পৌর ছাত্রলীগের অফিস অবস্থিত। নির্বাচনকে কেন্দ্র করে সন্ধ্যার পরে পৌর ছাত্রলীগের অফিসের তালা ভেঙে ঘরে ভেতর প্রবেশ করে দুর্বৃত্তরা। ঘরে প্রবেশ করে ভেতরে থাকা চেয়ার, টেবিল ও ব্যানারসহ আসবাবপত্র ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

পাঁচবিবি পৌর ছাত্রলীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়সাল বিন আহসান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X