রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১০:৪২ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ড. হাছান মাহমুদ মন্ত্রী হওয়ায় চট্টগ্রামে মিষ্টি বিতরণ

ড. হাছান মাহমুদ মন্ত্রী হওয়ায় রাঙ্গুনিয়ায় মিষ্টি বিতরণ। ছবি : কালবেলা
ড. হাছান মাহমুদ মন্ত্রী হওয়ায় রাঙ্গুনিয়ায় মিষ্টি বিতরণ। ছবি : কালবেলা

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসন থেকে পর পর চতুর্থবার ভোটে বিজয়ী ড. হাছান মাহমুদ আবার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে তাকে নবগঠিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এ খবর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছড়িয়ে পড়লে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে তার মন্ত্রিসভায় ডাক পাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর বৃহস্পতিবার সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণসহ নানা কর্মসূচি পালন করতে দেখা গেছে দলের নেতাকর্মীদের।

এর মধ্যে রাঙ্গুনিয়া পৌরসভা যুবলীগের উদ্যোগে ড. হাছান মাহমুদকে মন্ত্রিসভায় স্থান দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের ইছাখালী এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক এহসান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা মো. সামশুদ্দিন। উপস্থিত ছিলেন পৌর যুবলীগ নেতা মো. জাহেদ, আবদুল আওয়াল, খোরশেদ আলম, মো. সাইফুদ্দিন, মো. সালাউদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতারা।

এ সময় স্থানীয় দোকানদার, পথচারী, ভ্রাম্যমাণ দোকানি, গাড়িচালক ও যাত্রীসহ সর্ব সাধারণের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

১০

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

১১

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১২

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১৩

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১৪

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৫

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৬

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৭

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৮

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৯

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

২০
X