নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১০:৫১ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় মায়ের গর্ভে সন্তানের মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নারায়ণগঞ্জের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় এক নারীর গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর স্বামী কাউছার মাহমুদ বাদী হয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের তিন পরিচালক ডা. বোরহানউদ্দিন, শহিদুল ইসলাম ও জহিরুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জের পূর্ব কলাবাগ চেয়ারম্যান বাড়ির কাউছার মাহমুদের স্ত্রী মাকসুদা আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন। তাই তাকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থিত এম এস টাওয়ারে এস আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত গাইনি চিকিৎসক শারমিনের তত্ত্বাবধানে চিকিৎসা করানো হচ্ছিল। ডা. শারমিন ওই প্রতিষ্ঠানে মাকসুদা আক্তারকে বিভিন্ন সময় পরীক্ষা-নিরীক্ষা করেন।

একপর্যায়ে মাকসুদার শারীরিক অবস্থা খারাপ হলে বুধবার (১০ জানুয়ারি) তার স্বামী তাকে নারায়ণগঞ্জ খানপুর আল হেরা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ওই দিন বিকেলে মৃত সন্তান প্রসব করেন মাকসুদা আক্তার।

মৃত সন্তান প্রসবের কারণ জানতে চাইলে হাসপাতালের চিকিৎসক জানান, এস আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট দেখে চিকিৎসক রোগীকে ভুল চিকিৎসা দিয়েছেন। সে কারণে সন্তান কয়েক দিন আগেই মায়ের গর্ভে মারা গেছে।

কাওছার মাহমুদ বলেন, ‘আমার স্ত্রীর সন্তান প্রসবের নির্ধারিত সময় পার হলেও রিপোর্ট ভুলের কারণে গর্ভেই সন্তানের মৃত্যু হয়। স্ত্রীর শারীরিক অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক বলেছিলেন, পেটে পানি জমে গেছে তাই বাচ্চা বড় দেখাচ্ছে। তার কথায় আস্থা রাখতে না পেরে স্ত্রীকে আল হেরা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসক জানান, সন্তান আগেই গর্ভে মারা গেছে।’

এস আলম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শহিদুল ইসলাম বলেন, আমাদের এখানে ভুল চিকিৎসায় গর্ভের সন্তান মারা যায়নি। এ বিষয়ে আমাদের হয়রানি করছে একটি মহল।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X