রংপুর ব্যুরো
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দুদকের মামলায় পোস্ট অফিসের ৬ কর্মকর্তা-কর্মচারীর ৯ বছরের কারাদণ্ড

রায় ঘোষণার পর কুড়িগ্রাম পোস্ট অফিসের দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কারাগারে নিয়ে যাওয়া হয়। ছবি : কালবেলা
রায় ঘোষণার পর কুড়িগ্রাম পোস্ট অফিসের দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কারাগারে নিয়ে যাওয়া হয়। ছবি : কালবেলা

কুড়িগ্রাম পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টারসহ ছয় কর্মকর্তা-কর্মচারীকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে ১২ লাখ ২৫ হাজার ৪৯২ টাকা সরকারি কোষাকারে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। গ্রাহকের জমানো টাকা জালিয়াতির মাধ্যমে উত্তোলন করে আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এ রায় ঘোষণা করা হয়।

সোমবার (১৫ জানুয়ারি) রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন- সহকারী পোস্ট মাস্টার মো. আবুল কালাম আজাদ, লেজার অপারেটর মো. হাবিবুর রহমান, একই পদের মো. আব্দুল মালেক ও অশোক কুমার নাথ, কাউন্টার অপারেটর মো. মতিউল ইসলাম, একই পদের মো. মওদুদ হাসান।

রায় ঘোষণার সময় ৬ আসামির মধ্যে ৪ জন উপস্থিত ছিলেন। আসামি মো. মওদুদ হাসান ও অশোক কুমার নাথ পলাতক আছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

স্পেশাল জজ আদালতের সরকারি কৌশলী একেএম হারুনর রশীদ জানান, ২০০২ সালের এপ্রিল থেকে ২০০৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত কুড়িগ্রাম পোস্ট অফিসের কর্মরত থাকাকালীন আসামিরা জালিয়াতির মাধ্যমে গ্রাহকের জমানো সঞ্চয়পত্র ভাঙিয়ে ১২ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় কুড়িগ্রাম পোস্ট অফিসের পরিদর্শক এসএম শাহাদাত সুলতান বাদী হয়ে ২০০৫ সালের ৯ মে পোস্ট অফিসের ৬ জনকে আসামি করে দুদকে মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক মো. জাকারিয়া। তদন্তে টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় মো. জাকারিয়া ৬ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে এ আদেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পাউবোর সিনিয়রকে ডিঙিয়ে তিন জুনিয়রকে পদোন্নতি

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১০

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১১

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১২

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৩

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

১৪

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৫

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

১৬

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১৮

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১৯

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

২০
X