ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ১২:২৭ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র শীতে বিপর্যস্ত যমুনা পাড়ের মানুষ

তীব্র শীতে আগুন জ্বালিয়ে শরীরকে উষ্ণ করার প্রচেষ্টা। ছবি : কালবেলা
তীব্র শীতে আগুন জ্বালিয়ে শরীরকে উষ্ণ করার প্রচেষ্টা। ছবি : কালবেলা

বগুড়া ধুনটে হাড়কাঁপানো তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। কয়েকদিন ধরে সূর্য ও মেঘের লুকোচুরি খেলায় দেখা মেলেনি সূর্য।

হাড়কাঁপানো তীব্র শীতে বিপদে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাধে আশ্রিত অসহায় মানুষ। তীব্র শীতে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। এদিকে দেখা দিয়েছে ঠান্ডাজনিত ছোট বাচ্চাদের অসুস্থতা।

ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানা যায়, হাড়কাঁপানো তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছে নানা শ্রেণির মানুষ। বেলা বাড়লেও ঘর থেকে কাজের সন্ধানে বের হতে পারছে না খেটে খাওয়া মানুষ। পেটের তাগিদে কাজে গেলেও কিছু সময় কাজ করার পরে ঠান্ডায় অবস হয়ে আসে শরীর।

উপজেলার ভাণ্ডার বাড়ী ইউনিয়ন যমুনা নদীর বাধে আশ্রিত বাহাদুর বলেন, তীব্র শীত ও কুয়াশার কারণে আমি কাজে যেতে না পারায় অভাবে পড়েছি। একদিকে কিস্তি পরিশোধ নিয়ে চিন্তা, অন্যদিকে চার সদস্যের খাবার যোগান দিতে খুবই বিপদে পড়েছি। ছোট বাচ্চার ঠান্ডা লেগেছে, ডাক্তারের কাছে যাব টাকা নেই। একদিন কাজে যেতে না পারলে চুলাতে হাঁড়ি বসানো হয় না।

শীতের তীব্রতা বেড়ে যাওয়াতেও ক্ষেতে ফসল ও বীজতলা নষ্ট হচ্ছে বলে জানা যায়। কৈয়াগাড়ি গ্রামে কৃষক শুকুর আলী জানান, মরিচ, আলু, পেঁয়াজে পঁচামিনা নামক রোগ দেখা দিয়েছে ও হলুদ রঙ হয়ে নষ্ট হচ্ছে ধানের বীজতলা।

ভাণ্ডার বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, সরকারি বরাদ্দ যে কম্বল দিয়েছিল তা চাহিদার তুলনায় কম।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১০

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১২

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৩

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৪

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৫

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৬

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৭

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৮

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৯

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X