জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:০৭ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল

বড়শিতে ধরা পড়া বোয়াল মাছ। ছবি : কালবেলা
বড়শিতে ধরা পড়া বোয়াল মাছ। ছবি : কালবেলা

সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নে কুশিয়ারা নদীতে দীর্ঘ ছয় মাস ধরে বড়শি ফেলতেন শৌখিন মৎস্য শিকারি বাচ্চু মিয়া। কিন্তু এতদিনে একটি মাছও ধরতে পারেননি তিনি। তবে অবশেষে বড়শিতে সাড়ে ১৮ কেজির একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফেরিঘাটে কুশিয়ারা নদী থেকে পাওয়া সাড়ে ১৮ কেজির বোয়াল মাছটি জগন্নাথপুর মৎস্য আড়তে আনা হয়। এখানে সাড়ে ২৬ হাজার টাকায় মাছ বিক্রি করেন তিনি। এ সময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন।

শৌখিন ওই মৎস্য শিকারি বাচ্চু মিয়া বলেন, আমি একজন দিনমজুর। কাজ না থাকলে বড়শি দিয়ে মাছ শিকার করতে ভালো লাগে। তাই গত ছয়মাস ধরে কুশিয়ারা নদীতে বড়শি বেয়ে আসছি। এই ছয় মাসে একটি মাছও বড়শিতে লাগেনি। আজ প্রতিদিনের মতো বড়শি নিয়ে কুশিয়া নদীতে বড়শি ফেলি। শেষমেশ এই মাছটি পেলাম। আমি খুবই খুশি।

মাছটি কেন বিক্রি করলেন জানতে চাইলে তিনি বলেন, আমি শৌখিন শিকারি। দীর্ঘদিন ধরে নদীতে বড়শি বেয়ে মাছটি শিকার করেছি। কিন্তু এত বড় মাছ খাওয়ারও তেমন কেউ নেই আমার। তাই বিক্রি করে দিয়েছি। যে টাকা পেয়েছি তাতে সংসারের অনেক দিনের খরচ জোগাতে পারব।

জগন্নাথপুর বাজারের শাপলা মৎস্য আড়তের মালিক মোতাহির আলী বলেন, সাড়ে ১৮ কেজির ওই বোয়াল মাছটি ২৬ হাজার ৫০০ টাকায় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান আক্তার বলেন, শুনেছি বড় একটি মাছ কুশিয়ারা নদীতে ধরা পড়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

শপিংমলের রেলিং থেকে পড়ে একজনের মৃত্যু

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১০

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

১১

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

১২

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

১৩

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

১৪

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

১৮

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

১৯

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

২০
X