জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

তিন মাস পর খুলল জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়

জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয় । ছবি : কালবেলা
জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয় । ছবি : কালবেলা

জয়পুরহাট জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের কেউ জেলহাজতে আবার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন থেকে বাড়িছাড়া। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দীর্ঘ ৮২ দিন পর জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের তালা খোলা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে জয়পুরহাট শহরের প্রধান সড়কের রেলঘুমটি এলাকার স্টেশন সড়কের বিএনপির দলীয় কার্যালয়টি খোলা হয়। সেখানে শহীদ জিয়াউর রহমানের জন্মবাষির্কী উপলক্ষে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট হেনা কবীর।

জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাবেশে যোগ দিতে যান জয়পুরহাটের সহস্রাধিক নেতাকর্মী। সেখানে সমাবেশ পণ্ড হওয়ার পর বাড়ি ফেরার পথে অনেকে গ্রেপ্তার হন। আবার বাড়ি আসার পর গ্রেপ্তার হতে থাকেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন জানান, গত ২৮ অক্টোবরের পর আজ কার্যালয় খোলা হয়েছে। শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

১০

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১১

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১২

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১৩

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৪

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৫

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৬

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৭

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৮

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৯

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

২০
X