বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

তৌহিদুর রহমান মানিক। ছবি : সংগৃহীত
তৌহিদুর রহমান মানিক। ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করা হয়েছে। পৌর মার্কেটে সভাকক্ষে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এতে জানানো হয়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিকের পক্ষে আওয়ামী লীগের নেতকর্মীরা কাজ করবেন।

সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক দুদু। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এ সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। পৌর কমিটির সাধারণ সম্পাদক ছামছুল মোল্লার পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন রাসেল আহম্মেদ, হেলাল উদ্দিন, শাহেন শাহ মন্ডল, মো. শাহিন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিককে পুনরায় মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তৌহিদুর রহমান মানিক আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভ করায় মেয়র পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু পরে দলীয় সিদ্ধান্তের কারণে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনটি সমঝোতায় জাতীয় পার্টিকে (জাপা) ছেড়ে দেওয়া হলে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বর্তমানে শিবগঞ্জ পৌরসভার মেয়রের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে বলে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X