বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৩:৫০ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কম দামে মাংস বিক্রি করায় কসাই খুন

ছুরিকাঘাতে নিহত মাংস বিক্রেতা মামুন। ছবি : সংগৃহীত
ছুরিকাঘাতে নিহত মাংস বিক্রেতা মামুন। ছবি : সংগৃহীত

কম দামে গরুর মাংস বিক্রি করায় দুই বিক্রেতার মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ সময় ছুরির আঘাতে মামুন (৩২) নামে এক কসাই নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) আনুমানিক সকাল ৯টার দিকে রাজশাহীর বাঘা উপজেলাধীন আড়ানী পৌর বাজারে এ ঘটনা ঘটে।

পরে হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয় বলে খবর পাওয়া যায়। নিহত মামুন আড়ানী পিয়াদাপাড়া গ্রামের রহিম আলীর ছেলে। আর অভিযুক্ত ব্যক্তির নাম খোকন।

মাংস ব্যবসায়ীরা জানান, মাংস কেনাবেচাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন মামুনকে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা আহত মামুনকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে রাস্তায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাঘা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মামুন এবং খোকন তারা আপন মামাতো-ফুফাতো ভাই। দুজনেই মাংস বিক্রেতা। মামুন কম দামে গরুর মাংস বিক্রি করায় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন তার হাতে থাকা ছুরি দিয়ে মামুনকে আঘাত করে। মরদেহ এখন রাজশাহীতে রয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

ছাত্রীকে আটকে রেখে রাতভর মাদক সেবন, অতঃপর...

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি

রাতের আঁধারে কৃষকের শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

একই দিনে দুই দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল?

১০

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

১১

ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন

১২

অগ্রগতি পর্যালোচনা সভায / বিআইডব্লিউটিএর চলমান প্রকল্পসমূহের ব্যয় সাশ্রয় ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা

১৩

আবারও ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

১৪

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

১৫

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

১৬

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

১৭

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

১৮

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?

১৯

এপস্টেইনের সঙ্গে গোয়েন্দাদের যোগাযোগ নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন ভ্যান্স

২০
X