বগুড়া ব্যুরো
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৯:০৫ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

গরুর ট্রাক ধাওয়া করে থামাতে গিয়ে ছাত্রলীগ কর্মী নিহত

নিহত ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান মিম। ছবি : সংগৃহীত
নিহত ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান মিম। ছবি : সংগৃহীত

গরুবোঝাই ট্রাক থামাতে গিয়ে ট্রাক থেকে পড়ে মেহেদী হাসান মিম (২২) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) রাত ১০টায় বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে মানিকচক বন্দর এলাকায় এ দুর্ঘট ঘটে।

মেহেদী হাসান মিম বগুড়া শহরতলীর সাবগ্রাম ছাতিয়ানতলা এলাকার আতাউর রহমান মুকুলের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের কর্মী এবং বগুড়া সৈয়দ আহম্মেদ কলেজের ছাত্র ছিলেন।

বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি মুকুল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, চোরাই গরু সন্দেহে গরু বোঝাই একটি ট্রাকের পেছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন ছাত্রলীগকর্মী মিম ও তার এক সহযোগী। রাত ১০টার দিকে মানিকচক এলাকায় সামনে মোটরসাইকেল ব্যারিকেড দিয়ে গরুবোঝাই ট্রাকটি থামান। এরপর মিম ট্রাকের কেবিনে ওঠার চেষ্টা করেন। এ সময় চালক তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১০

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১১

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১২

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৩

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৪

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৫

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৬

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৭

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৮

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৯

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

২০
X