বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলায় আ.লীগ নেতা কারাগারে

অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন। ছবি : কালবেলা
অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন। ছবি : কালবেলা

ধর্ষণ মামলায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২১ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ মো. রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, বেশ কয়েক বছর পূর্বে বাজিতপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে ফোনে পরিচয় হয় ওই নারীর। পরিচয়ের সুবাদে ফোনে কথাবার্তার এক সময় তাদের মাঝে সখ্য ও প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। এক পর্যায়ে মামুন ওই নারীকে বিয়ের প্রস্তাব দেয়।

এরপর গত ৫ মার্চ বিকেলে মামুন ওই নারীর বাড়িতে এসে, গল্পচারিতার এক পর্যায়ে মুখে চাপ দিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। আসামি মামুন এ ব্যাপারে কাউকে কিছু বলতে নিষেধ করে এবং ভয় দেখায়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে নিয়ে বিভিন্ন জায়গায় স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন সময় ধর্ষণ করে মামুন।

পরে ওই নারী তাকে বিয়ে করার জন্য চাপ দিলে, একজন মৌলভী ডেকে এনে সূরা পড়িয়ে তাকে বিয়ে করেছে বলে বিশ্বাস করায়। কিন্তু বিয়ের কাবিনের কথা বললে মামুন তাকে খারাপ মেয়ে বলে গালাগাল করে এবং বিয়ে না করার কথা জানিয়ে দেয়। এরপর ওই নারী পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে তারা স্থানীয়ভাবে দেনদরবারের আয়োজন করলেও মামুন সেখানে আসেনি। বাধ্য হয়ে সুষ্ঠু বিচারের আশায় ওই নারী ১৮ মে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X