সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

আন্তঃজেলার গরু চোর চক্রের দুই সদস্য আটক

আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে সরিষাবাড়ী থানা পুলিশ। ছবি : কালবেলা
আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে সরিষাবাড়ী থানা পুলিশ। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃজেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জানুয়ারি) বিকেলে গ্রেপ্তারকৃত চোরদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান।

গ্রেপ্তারকৃত চোররা হলেন, ঢাকার ধামরাই উপজেলার শফিকুল ইসলাম (২৬) ও মোতালেব হোসেন (২৪)। তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য।

পুলিশ জানায়, রোববার গভীর রাতে তারাকান্দি-ভূঞাপুর মহাসড়কে গরুসহ একটি পিকআপভ্যান দ্রুতগতিতে যাচ্ছিল। তা দেখে টহলরত পুলিশের সন্দেহ হয়। পরে পিকআপভ্যানটি থামাতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে পিকআপভ্যানটি আটক করে এবং পিকআপে থাকা দুটি গরু উদ্ধার করে।

পরে উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামের মোমিনুল ইসলাম গরু দুটির মালিক চিহ্নিত হওয়ায় তাকে বাদী করে দুই চোরসহ ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি চুরির মামলা দায়ের করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, আটককৃত চোররা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে গরু চুরির মামলা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। গরু চুরির বিষয়ে রাত্রিকালীন টহলরত পুলিশরা সতর্ক আছেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X