মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে কঠোর হুঁশিয়ারি এমপি সোহাগের

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা সমন্বয় কমিটির সদস্যরা। ছবি : কালবেলা
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা সমন্বয় কমিটির সদস্যরা। ছবি : কালবেলা

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সরকারি এবং স্থানীয় সরকারের দপ্তরগুলোকে ঘুষ ও দুর্নীতিমুক্ত হতে হবে। কোনো প্রকার ঘুষ বা অনিয়মের প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে শরণখোলা উপজেলার সমন্বয় কমিটির প্রথম সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিধিদের উদ্দেশে এমন কঠোর নির্দেশনা দেন তিনি।

বদিউজ্জামান সোহাগ আরও বলেন, বিনা কারণে অফিস ফাঁকি দেওয়া চলবে না। সরকারের নির্দেশ মেনে সকল কর্মকর্তা-কর্মচারীকে তাদের দপ্তরের কাজের প্রতি আন্তরিক হতে হবে। সরকারের উন্নয়নের সুফল এবং সুযোগ-সুবিধা থেকে যাতে কেউ বঞ্চিত না হয় সেদিকে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সমন্বয় কমিটির সভাপতি মো. রায়হান উদ্দিন শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ইউএনও মো. জাহিদুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X