বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৫:১৮ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরে ইটবোঝাইকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহতের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি দোকানপাট ও গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার বুধন্তী ইউনিয়নে জামান ইটভাটায় ট্রাক্টরে ইটবোঝাই করাকে কেন্দ্র করে জালালপুর ও বুধন্তি গ্রামের দুই শ্রমিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তুচ্ছ এই ঘটনার জের ধরে সকাল ১১টার পরে শ্রমিকের পক্ষ নিয়ে জালালপুর গ্রামের ৪০/৫০ জন লোক বুধন্তি বাস স্ট্যান্ডে এসে উপস্থিত লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা একটি বেকারিসহ কয়েকটি দোকানে ভাঙচুর চালায় এবং রাস্তায় থাকা একটি ড্রাম ট্রাক ও একটি নাম্বার বিহীন মোটরসাইকেল ভাঙচুর করে।

হামলার বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) হাসান জামিল বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ইটের ভাটায় দুই শ্রমিকের হাতাহাতির ঘটনায় এ হামলা হয়েছে। এতে একটি বেকারি ও একটি ড্রাম ট্রাক এ ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলাল ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনোপক্ষই অভিযোগ নিয়ে থানায় আসেনি।থানায় আসলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১০

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১১

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১২

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১৩

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১৪

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৫

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৬

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৮

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৯

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

২০
X