বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ পরিচয়ে ৯ বিয়ের পর বাসা ভাড়া নিতে এসে ধরা

অভিযুক্ত নাজমুল হক। ছবি : কালবেলা
অভিযুক্ত নাজমুল হক। ছবি : কালবেলা

পুলিশের এসআই পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় একে একে ৯টি বিয়ে করেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বাসা ভাড়া নিতে গিয়ে ধরা খেয়েছেন তিনি। বাড়িওয়ালার অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জানুয়ারি) রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার নাজমুল হক (৩০) পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ গ্রামের আবুল হোসেনের ছেলে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সোমবার সকালে শিবগঞ্জের দেউলী ইউনিয়নের ভরিয়া গ্রামে ইউপি সদস্য মঞ্জু শেখের বাড়িতে যান নাজমুল হক। তিনি নিজেকে গোবিন্দগঞ্জ থানায় কর্মরত পুলিশের এসআই পরিচয় দিয়ে বাসা ভাড়া নিতে চান। বাসা ফাঁকা নেই বলে তাকে না করে দেন মঞ্জু। যাওয়ার সময় বাড়ির মালিকের মোবাইল ফোন নম্বর নিয়ে যান নাজমুল। পরে ওই নম্বরে ফোন করে ১০ হাজার টাকা ধার চাওয়া হয়। এতে মঞ্জু শেখের সন্দেহ হলে বিষয়টি তিনি মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করেন।

ওই তদন্ত কেন্দ্রের পুলিশ বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান চালিয়ে জানতে পারে, নাজমুল হক নামের ওই ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে মোকামতলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৪টি বিয়ে করেছেন। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে কৌশলে টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়াও ওই এলাকার বিভিন্ন জনের কাছে তদবিরের নামেও টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। পরে কৌশলে পুলিশ তাকে আটক করে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশিক ইকবাল বলেন, নাজমুল হকের ব্যবহৃত মোবাইল ফোনে পুলিশের পোশাক পরিহিত একাধিক ছবি পাওয়া গেছে। ওই ছবিগুলো দেখিয়ে তিনি মানুষের সঙ্গে প্রতারণা করতেন। পুলিশের এসআই পরিচয় দিয়ে মোকামতলাতে ৪টি ছাড়াও তার নিজ এলাকাতে আরও পাঁচটি বিয়ে করেছেন। তাকে আটকের পর ইউপি সদস্য মঞ্জু শেখ বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X