বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১১:১০ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে দুই চোরাই কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ৩

কুমিল্লার দেবিদ্বারে দুটি চোরাই কাভার্ডভ্যানসহ চোরাকারবারিদের গ্রেপ্তার করে দেবিদ্বার থানা পুলিশ। ছবি : কালবেলা
কুমিল্লার দেবিদ্বারে দুটি চোরাই কাভার্ডভ্যানসহ চোরাকারবারিদের গ্রেপ্তার করে দেবিদ্বার থানা পুলিশ। ছবি : কালবেলা

কুমিল্লার দেবিদ্বারে দুটি চোরাই কাভার্ডভ্যানসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে মামলা শেষে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের দেবিদ্বার-বাগুর সড়কের কাচিসাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, দেবিদ্বার উপজেলার সুরপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. আলম (২৯), সুলতানপুর ইউনিয়নের নূর মানিকচর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে আল আমিন হোসেন (২৭) এবং একই গ্রামের মো. আলমগীর মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৬)।

দেবিদ্বার থানার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার-বিপাড়া সার্কেল) শাহ মোস্তফা তারেকুজ্জামানের দিকনির্দেশনা এবং ওসি মো. নয়ন মিয়ার নেতৃত্বে এসআই মো. মাসুদ, এস আই কৃষ্ণ মোহন দেবনাথ ও এএসআই সাদ্দাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করেন। অভিযানে নীল রঙের একটি মিনি চোরাই কাভার্ডভ্যানসহ আসামি মো. আলম ও আল আমিনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে রাত ২টার দিকে বরকামতা ইউনিয়নের জাফরাবাদ দক্ষিণ পাড়ার সুয়া মিয়া হাজীর বাড়ির একটি পরিত্যক্ত জায়গা হতে নীল রঙের অপর আরেকটি পিকআপভ্যানসহ সাইফুল ইসলাম নামে অপর এক চোরাকারবারিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, চোরাই দুটি পিকআপ উদ্ধার করা হয়েছে যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। আটক তিন আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে আসামিদের জেলহাজতে পাঠানো হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X