জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী হত্যার ২৭ বছর পর স্বামীর সাজা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলাম ওরফে বাবুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

মামলা থেকে খালাসপ্রাপ্তরা হলেন একই গ্রামের মোখলেছার রহমানের ছেলে ও মেয়ে মো. ইসলাম হোসেন ও জীবননেছা।

আজ রোববার (২৮ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন। রায় প্রদানের পর আদালতের পুলিশ সাজাপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম বাবুকে জয়পুরহাট কারাগারে পাঠায়।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামি আমিনুল ইসলাম বাবু চুরি করতেন। স্ত্রী জরিনা বেগম চুরিতে বাধা দিলে তাকে মারধর করতেন। বিষয়টি জরিনা বেগম তার পরিবারকে জানান। এ নিয়ে গ্রামে সালিশও হয়। গত ১৯৯৬ সালের ২৫ এপ্রিল আসামি আমিনুলের বাড়ির পাশে বোরো ধানের খেতে জরিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সোবহান বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন।

পাঁচবিবি থানা পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ ২৭ বছর আইনি প্রক্রিয়ায় স্বাক্ষ্য প্রমাণে স্বামী আমিনুল ইসলামের বিরুদ্ধে বিচারে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালতের বিচারক। মামলায় সাজার বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) উদয় চন্দ্র সিংহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

নদী তীরবর্তী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রিআর’ কৌশল নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎকর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

১০

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

১১

প্রবাসী কল্যাণমন্ত্রী / মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

১২

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

১৩

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৪

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

১৫

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

১৬

ঘানা-ইংল্যান্ড ম্যাচের বিরতিতে কী ঘটেছিল?

১৭

গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে : স্পিকার

১৮

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সড়কে মাছ ও বরফ ঢেলে জেলেদের প্রতিবাদ

১৯

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

২০
X