ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:২৬ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ছুরিকাঘাতে স্ত্রী নিহত, স্বামী গ্রেপ্তার

স্বামী রানাকে জনতা আটক করে পুলিশে দেয়। ছবি : কালবেলা
স্বামী রানাকে জনতা আটক করে পুলিশে দেয়। ছবি : কালবেলা

ঝিনাইদহ পৌর এলাকা সংলগ্ন পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিলা খাতুন (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী রানাকে (২৬) জনতা আটক করে পুলিশে দিয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিলা খাতুন কোরাপাড়া গ্রামের ভ্যানচালক শরিফুল ইসলামের ছোট মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এক বছর আগে শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের কামাল হোসেনের ছেলে রানার সাথে বিয়ে হয় নিলার। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সোমবার বিকেলে কথাকাটাকাটির একপর্যায়ে স্বামী রানা নিলাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে পাগলাকানাই এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। অন্যদিকে স্বজনরা আহত নিলাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১০

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১২

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৪

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৬

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৭

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৮

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৯

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

২০
X