গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে আ.লীগ নেতাকে হাতুড়িপেটা

হাতুড়িপেটায় আহত আওয়ামী লীগ নেতা। ছবি : সংগৃহীত
হাতুড়িপেটায় আহত আওয়ামী লীগ নেতা। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুলকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। গোপালগঞ্জ-১ আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে ফারুক খান মিলনায়তনের সামনে তাকে হাতুড়িপেটা করা হয়। এ সময় তার গাড়ির চালক বাধা দিলে তাকেও মারধর করা হয়।

হামলার খবর ছড়িয়ে পড়লে ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ রোড এলাকায় সকল প্রকারের গাড়ির চলাচল বন্ধ করে দেয় উত্তেজিত জনতা। এতে ওই দুই মহাসড়কের দু’পাশে আটকা পড়ে শত শত যানবাহন। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টায় অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষ করে উপজেলা পরিষদে রাখা গাড়ির কাছে যান সাহিদুর রহমান টুটুল। এ সময় পেছন দিক থেকে অতর্কিতভাবে দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে। পরে হাতুড়ি দিয়ে তাকে পেটাতে শুরু। এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করা হয়েছে উল্লেখ করে মুকসুদপুর থানা–পুলিশ পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের ধরতে আমাদের অভিযান চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১০

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

১১

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

১২

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

১৩

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

১৪

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

১৫

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

১৬

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

১৭

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

১৯

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

২০
X