সাভার প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকের হাতে প্রেমিকা খুন

মঙ্গলবার ভোররাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শিমুলকে গ্রেপ্তার করা হয়। ছবি : কালবেলা
মঙ্গলবার ভোররাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শিমুলকে গ্রেপ্তার করা হয়। ছবি : কালবেলা

ঢাকার সাভারে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন শিমুল আলী রেজা ও ববিতা নামে দুই তরুণ-তরুণী। বাসা ভাড়া নেওয়ার মাত্র ৩ দিনের মাথায় নিজ প্রেমিকা ববিতাকে খুন করে শিমুল আলী রেজা।

খুনের দায়ে শিমুল আলী ওরফে শিমুল রেজাকে (২৬) মঙ্গলবার ভোররাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিদুল ইসলাম।

গ্রেপ্তার শিমুল রাজশাহী জেলার দুর্গাপুর থানার জয়কৃষ্ণপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। নিহত ববিতা গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার পশ্চিম খাটিয়ামারি গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে।

সহকারী পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, নিহত ববিতা গাজীপুরে থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। প্রায় ছয় মাস আগে তার পূর্বের স্বামীর সাথে বিচ্ছেদ হলে আশুলিয়ার ইউনিক এলাকায় এসে ভাড়া থাকতে শুরু করেন। পরে শিমুলের সঙ্গে নিহত ববিতার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ববিতা শিমুলকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। তবে শিমুল বিয়েতে রাজি না থাকায় ববিতাকে হত্যার পরিকল্পনা করে।

সে অনুযায়ী শিমুল স্বামী-স্ত্রীর পরিচয়ে আশুলিয়ার ইউনিক এলাকার দ্বীন মোহাম্মদের বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। বাসা ভাড়া নেওয়ার দুই দিন পর ববিতাকে শ্বাসরোধে হত্যা করে কক্ষের বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায় শিমুল। এ ঘটনায় নিহতের ভাই বাদশা মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আবুল মালেক বলেন, হত্যাকারী খুব চালাক প্রকৃতির লোক। তিনি হত্যাকাণ্ডের পরে নিহতের ভোটার আইডি কার্ডসহ সমস্ত কাগজপত্র লোপাট করে নিয়ে যায়। তাকে গ্রেপ্তার করতে ববিতার পূর্বের স্বামীর সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করি। পরে তথ্যের ভিত্তিতে আমরা শিমুলকে গ্রেপ্তার করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১০

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১১

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১২

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৩

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৪

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৫

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৬

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৮

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৯

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

২০
X