লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌর মহাশ্মশান ঘাট মন্দিরে এ ঘটনা ঘটে।

পরে সন্ধ্যায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মন্দির কমিটির লোকজন শ্মশানের তালা খুলে দেখতে পায় ভেতরে কালী প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও মন্দিরে বিভিন্ন স্থানে ভাঙচুর, আসবাবপত্র ও কাগজপত্রে অগ্নিসংযোগ করেছে।

পৌর শ্মশান ঘাট মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম রায় জানান, দুর্বৃত্তরা মন্দিরের মা কালির প্রতিমা ভাঙচুর করেছে। এছাড়াও মূল্যবান কাগজপত্র জ্বালিয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার পরই জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাড. মিলন মন্ডল জানান, বিভিন্ন সময় সনাতন ধর্মাবলম্বীদের উপসনালয়গুলো আক্রান্ত হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

জেলা প্রশাসক বেগম সুরাইয়া জাহান জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, লক্ষ্মীপুরে এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্পৃতি বজায় আছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুটের গোডাউনে আগুন

জাল সনদে এমপিও নেওয়া ১৩ মাদ্রাসাশিক্ষকের জন্য দুঃসংবাদ

৫০ দিন ধরে নিখোঁজ, রান্নাঘরে ১০ ফুট নিচে পুঁতে রাখে মরদেহ

জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

১০

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

১১

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

১২

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

১৩

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

১৪

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

১৫

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

১৭

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

১৮

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৯

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

২০
X