নাটোর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা নিতে এসে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

নাটোরে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা। ছবি : কালবেলা
নাটোরে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা। ছবি : কালবেলা

নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। এ সময় এক নারীসহ আরও দুজন আহত হন। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের বড়হরিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর সদর থানার উপপরিদর্শক ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন- লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল গ্রামের বাসিন্দা আবদুর রহিম (৫২) ও তার স্ত্রী রওশন আরা (৪২)। তারা চিকিৎসা নিতে গ্রাম থেকে শহরে এসেছিলেন।

নাটোর সদর থানার উপপরিদর্শক ফরহাদ হোসেন ও স্থানীয়রা জানান, বাগাতিপাড়ার ধুপোইল বাজার থেকে স্বামী ও স্ত্রী একটি অটোরিকশায় নাটোর শহরে আসছিলেন। তারা শহরের বড়হরিশপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রাজশাহীগামী শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হোসনে আরার মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালক ও সেলিনা খাতুন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।

ফরহাদ হোসেন আরও বলেন, পুলিশ শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। এ ব্যাপারে সড়ক নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১০

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১১

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১২

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৩

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৪

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৫

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৬

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৮

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৯

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

২০
X