কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৪৪ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতি ঠেকাতে মাঠে নামার পর খাদ্যমন্ত্রীর নতুন নির্দেশনা

দেশের বৃহত্তম চালের মোকামে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের অভিযান। ছবি : কালবেলা
দেশের বৃহত্তম চালের মোকামে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের অভিযান। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দেশের বৃহত্তম চালের মোকাম খাজানগরে অভিযান চালিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও তার টিমের সদস্যরা।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে চালকল মালিক, চাল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় দুর্নীতি ঠেকাতে নতুন কিছু নির্দেশনা দিয়েছেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, মিলগেট থেকে যখন চাল সরবরাহ করা হবে, তখন বস্তার গায়ে সরবরাহের তারিখ ও মূল্য তালিকা লেখা থাকবে। এই নির্দেশনা এক সপ্তাহের মধ্যে কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, খাজানগরে যে সমস্যা আমরা চিহ্নিত করেছি তা হলো- একটা মিলই ৩-৪টি লাইসেন্স নিয়ে ব্যবসা করছে। কিন্তু চিহ্নিত করা নেই কোনো লাইসেন্সের কোনো গোডাউন, কার কত ক্যাপাসিটি। এটা বন্ধ করতে হবে। যে কোনো লাইসেন্সের ক্ষেত্রে তার পৃথক গোডাউন ও অফিস থাকতে হবে।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারের সুযোগ নিয়ে এবং অতি মুনাফার লোভে ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়েছিল। প্রশাসনের অভিযানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। এই অভিযান অব্যাহত থাকবে।

বৈঠকে চাল ব্যবসায়ী ছাড়াও খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক এহতেশাম রেজা, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে খাদ্যমন্ত্রী কুষ্টিয়ার খাজানগরে যান। অবৈধ মজুত বা কোনো অনিয়ম হচ্ছে কি না তা খতিয়ে দেখেন। অভিযানে একটি মিলকে ১ লাখ টাকা জরিমানা ও দুটি মিল সিলগালা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাশ দাফনেও ভোগান্তির নাম সুতিখালী নদী

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে 'শ্বশুরবাড়িতে ঈদ', তৃতীয় 'বড় ছেলে' দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১১

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১২

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৩

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৪

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৫

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৬

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৭

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৮

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৯

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

২০
X