কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৮:০০ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ১২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

শৈলকূপায় আ.লীগের মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলাম দুলালের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলাম দুলালের সঙ্গে মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মীরা। ছবি : কালবেলা
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলাম দুলালের সঙ্গে মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলাম দুলালের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জুন) দুপুরে বিশ্বাস বিল্ডার্স ও দৈনিক কালবেলার ব্যবস্থাপনা পরিচালক এবং কৃষকলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলালের নিজ বাসভবন আবাইপুরের পাঁচপাখিয়া গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, ঝিনাইদহের শৈলকূপায় দীর্ঘদিনের সামাজিক কোন্দল ও দলীয় প্রতিপক্ষের আধিপত্যের জেরে সহিংসতার মাধ্যমে শত শত মানুষের প্রাণহানির মতো ঘটনা নিরসনে বর্তমান সংসদ সদস্য সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগ সরকারের এই ব্যাপক উন্নয়নের ছোঁয়া শৈলকূপায় পড়েনি। উপজেলাজুড়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষের জীবন অনিরাপদ হয়ে উঠেছে। সাধারণ মানুষ সরকারের সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।

নিজ দলের কর্মীদের মিথ্যা মামলার হয়রানি থেকে রেহাই পেতে শৈলকূপার জনগণ এবার বীর মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম দুলালকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চায়।

এ সময় শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফ রেজা মন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাডভোকেট আজাদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শ ম জুলফিকার কায়সার টিপু, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু জোয়ার্দার, সাবেক জেলা পরিষদ সদস্য রেজাউল খাঁসহ উপজেলার সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X