কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরের জেলায় হঠাৎ শৈত্যপ্রবাহ, আবারও কনকনে শীত

কুড়িগ্রামে হিমেল হাওয়ায় আবারও কনকনে শীত অনুভূত হচ্ছে। ছবি : কালবেলা
কুড়িগ্রামে হিমেল হাওয়ায় আবারও কনকনে শীত অনুভূত হচ্ছে। ছবি : কালবেলা

কুড়িগ্রামে আবারও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হঠাৎ করেই তাপমাত্রা নিম্নগামী হওয়ায় কষ্টে পড়েছেন শ্রমজীবী মানুষ। তবে সকালে সূর্যের দেখা মিলেছে। কুয়াশাও ছিল তুলনামূলক কম। তবু কনকনে শীত অনুভূত হচ্ছে।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, হঠাৎ করেই তাপমাত্রা কমে গেছে। এমন তাপমাত্রা অব্যাহত থাকার সম্ভাবনা নেই। আগামীতে বৃষ্টি হলে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

এদিকে বোরো ধান রোপণের ভরা মৌসুম চলছে । এ অবস্থায় তাপমাত্রা কমে যাওয়ায় কনকনে ঠান্ডা উপেক্ষা করেই মাঠে কাজ করতে হচ্ছে।তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছেন ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর অববাহিকার চরাঞ্চলের মানুষ।

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাংগা ইউনিয়নের ভ্যানচালক মনতাজ আলী বলেন, ‘কিছু দিন থাকি ঠান্ডা কমে গেছে। হঠাৎ করে কেন জানি আজ খুব ঠান্ডা, রাস্তায় লোকজনও কম।’

একই এলাকার কৃষক জব্বার মিয়া বলেন, ‘বোরো ধান রোপণ করছি। কয়েক দিনের চাইতে আজ একটু ঠান্ডা বেশি মনে হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

আসামির মোবাইল গায়েবের অভিযোগ ওসির বিরুদ্ধে

স্পেনের দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

১২

সামরিক স্থাপনার পাশের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিচ্ছে ইরান

১৩

জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখপ্রকাশ

১৪

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

১৫

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

১৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

১৭

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

১৮

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

১৯

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

২০
X