কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় শিশু হত্যার দায়ে সৎ পিতার ফাঁসি

শিশু হত্যায় ফাঁসির আদেশ পাওয়া আসামি মো. সেলিম ওরফে রুবেল। ছবি : কালবেলা
শিশু হত্যায় ফাঁসির আদেশ পাওয়া আসামি মো. সেলিম ওরফে রুবেল। ছবি : কালবেলা

কুমিল্লায় ৭ বছরের শিশু বাপ্পীকে হত্যার পর কচুরিপানার নিচে লুকানোর ঘটনায় সৎ পিতা মো. সেলিম ওরফে রুবেলের (২৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

শিশু আরাফাত হোসেন বাপ্পীকে হত্যার দায়ে সৎ পিতা মো. সেলিম ওরফে রুবেলের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি হলো কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার দনাজোর গ্রামের মো. জলিল হকের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৫ এপ্রিল আসামি সৎপূত্র বাপ্পীকে অপহরণ করে। খোঁজাখুঁজি করে না পেয়ে আসামির কথামতো সিএনজি অটোরিকশাযোগে কবিরাজের বাড়ি গিয়েও সন্ধান করে। আসামির আচরণে সন্দেহ হলে তাকে চাপ প্রয়োগ করলে লাশ দনাজোর গ্রামের কচুরি পানাযুক্ত ডোবার ভেতর আছে বলে জানায়। ২০২২ সালের ১৮ এপ্রিল নিহতের মামা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া তারাপুর গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মো. আল আমিন বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীনুর ইসলামের আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০২২ সালের ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে তাকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া বলেন, আমরা আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন। এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বরিশালবাসী

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, যে সিদ্ধান্ত নিলো ফিফা

নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্বাস্থ্য খাতের পুরো প্রক্রিয়াকে ‘রিসেট’ করতে হবে: অর্থমন্ত্রী

ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হবে

সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ড্রোন হামলা

৮ এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মসাৎ, অফিস সহকারী গ্রেপ্তার

প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০

প্রায় ৭ হাজার টাকায় বিক্রি হলো বঙ্গোপসাগরে ধরা এক ইলিশ

১১

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

১২

হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ২

১৩

দক্ষিণ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১, আহত ২

১৪

চকবাজারের আগুন নিয়ে যে তথ্য জানাল ফায়ার সার্ভিস

১৫

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী পলাতক

১৬

যেখানেই অবহেলা ও দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

১৭

চিন্তার আধিপত্য মানবসভ্যতার জন্য স্থায়ী সমাধান নয় : তথ্যমন্ত্রী

১৮

ছেলেকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা বাবা-মায়ের 

১৯

পুলিশ ক্যাডার হলেন ছেলে, ফল প্রকাশের ১৯ দিন আগে বাবার চিরবিদায়

২০
X