গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ওজনে কম দিয়ে বিপদে মাংস বিক্রেতা

গাংনীতে মাংসের দোকানে অভিযান। ছবি : কালবেলা
গাংনীতে মাংসের দোকানে অভিযান। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনীতে হিরোক নামের এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুরের গাংনী বাজারের কসাই খানায় অভিযানে এ শাস্তি দেওয়া হয়।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। দণ্ডিত হিরোক গাংনী শহরের বাসিন্দা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম জানান, গাংনী বাজারে মাংস বিক্রির সময় ওজনে কম দেওয়ার সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মাংস বিক্রেতা হিরোকের ডিজিটাল স্কেলে কারচুপি পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বাজার কমিটি ও গাংনী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১০

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১১

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১২

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৩

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৪

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৫

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

২০
X